×

খেলা

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১২:৫৩ এএম

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে স্পেন। দলীয় কোচ লুইস এনরিকে এবার দলে ফিরিয়েছেন আনসু ফাতিকে। তবে ছন্দে থাকা ডেভিড ডি গিয়াকে বাদ দিয়েছেন তিনি।

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক ডিফেন্ডার হুগো গুইললামনের জায়গা পাওয়া। দল ঘোষণার বিষয়ে কোচ লুইস এনরিকে বলেন, গত রাতেই আমার স্টাফদের নিয়ে দল চূড়ান্ত করেছি। দলটি তরুণ সত্যি, তবে ভীত নয়। বিশ্বকাপেও আমাদের ফুটবল দর্শন একই থাকবে।

স্পেনের বিশ্বকাপ দল

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিকো বিলবাও), রর্বাতো সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)।

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আসপিলিকুয়েটা (চেলসি), আইমেরিক লাপোর্ত (ম্যানসিটি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), পাও তোরেস (ভিয়ারিয়াল), হুগো গুইললামন (ভ্যালেন্সিয়া), জর্ডি আলবা (বার্সেলোনা), জোসে গায়া (ভ্যালেন্সিয়া)।

মিডফিল্ডার: সের্গিও বুসকেটস (বার্সেলোনা), রদ্রি (ম্যানসিটি), কোকে (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্কোস লরিয়েন্ত (অ্যাথলেটিকো মাদ্রিদ), গাভি (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা), কার্লোস সোলের (পিএসজি)।

ফরোয়ার্ড: আলভারো মোরাতা (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), ফেরান তোরেস (বার্সেলোনা), দানি অলমো (আরবি লাইপজিগ), পাবলো সারাবিয়া (পিএসজি), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), জেরেমি পিনো (ভিয়ারিয়াল), আনসু ফাতি (বার্সেলোনা)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App