×

খেলা

আর্জেন্টিনার ট্রাম্পকার্ড আলভারেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭ এএম

আর্জেন্টিনার ট্রাম্পকার্ড আলভারেজ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সেরা আবিস্কার হলেন হুলিয়ান আলভারেজ। রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে আসা আলভারেজ এতদিন ছিলেন লাইমলাইটের বাইরে। এবার আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও কোচ স্কালোনির পরিকল্পনায় ছিলেন না সেভাবে। যে কারণে শুরুতে লাওতারো মার্টিনেজকে রাখতেন আর্জেন্টিনার কোচ। তবে তার মিসের মহড়ায় সুযোগ পেয়ে যান আলভারেজ। তাতেই বাজিমাত!

এবার মাঠে যতক্ষণ ছিলেন আলভারেজ, ততক্ষণ প্রতিপক্ষ রক্ষণে ভয় ধরিয়েছেন। সব মিলিয়ে চার গোলও করে ফেলেছেন তিনি। এমন একজনকে পেয়ে আকাশি-সাদাদেরও আশা বেড়ে গেল। ফাইনালে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজের বোঝাপড়াটা মিললে ফ্রান্সকে টপকানোর কাজটা হয়তো সহজ হয়ে যাবে আর্জেন্টিনার জন্য। স্কালোনির কাছে ফাইনালে আলভারেজই হবেন ট্রাম্পকার্ড।

যদি শুরুর একাদশে হুলিয়ান আলভারেজ থাকেন, তাহলে ফ্রান্সের নজর কিন্তু মেসির সঙ্গে তার ওপরও থাকবে। তবে স্কালোনি আক্রমণভাগ নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন। পুরোপুরি সুস্থ হওয়া ডি মারিয়াকেও নামিয়ে দিতে পারেন শুরুতে। সে ক্ষেত্রে ত্রিমুখী আক্রমণ শানাতে পারবে আর্জেন্টিনা। তবু তিনজনের মধ্যে চমক হতে পারেন আলভারেজই।

অন্যদিকে, আর্জেন্টিনার ফ্রান্স সর্বদা গতিময় ফুটবল খেলে থাকে। দেশমের ছকও সেভাবে সাজানো থাকে। যার মূল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। যেখানে আলভারেজও কম যাবেন না। তিনিও পারেন দৌড়াতে। এখন পর্যন্ত তার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২.৪০ কিলোমিটার। যেখানে এমবাপ্পে খানিকটা এগিয়ে।

তবে ডি মারিয়া আর আলভারেজ দু'জনই কাছাকাছি গতির খেলোয়াড় হওয়ায় ফ্রান্সের ডিফেন্স লাইনে ব্রেক করার সুযোগটা থাকবে যে কারও। আর পাশ থেকে চাপ তৈরি করবেন মেসি। সব মিলিয়ে তাদের মধ্যে ঝলক দেখিয়ে ফ্রান্সকে বোকা বনে বানাতে পারেন আলভারেজ!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App