×

খেলা

আল নাসরে অভিষেকের জয় নিয়ে যা বললেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১২:১৫ পিএম

আল নাসরে অভিষেকের জয় নিয়ে যা বললেন রোনালদো

ছবি: এএফপি

সৌদি ক্লাব আল নাসরে এ বছরের শুরুতে যোগ দিলেও এতদিন লিগে অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। অবশেষে সৌদি প্রো লিগে অভিষেক হলো এ তারকার। গোল করতে না পারলেও দল জয় পয়েছে তার অনবদ্য খেলায়। পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ক্লাবটি। ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে তারা। স্থানীয় সময় রবিবার (২২ জানুয়ারি) কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ইত্তিফাকের মুখোমুখি হয় রোনালদোর ক্লাব আল নাসর। তবে অভিষেক ম্যাচ সেভাবে মাতাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। অবশ্য গত সপ্তাহে সৌদির শীর্ষ দুই ক্লাব আল নাস্‌র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের অধিনায়ক হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেন রোনালদো। ম্যাচটিতে সৌদির দলটি ৫-৪ ব্যবধানে হারলেও নিজে জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ৩৭ বছর বয়সী তারকা। ওই ম্যাচের পারফরম্যান্স আল নাস্‌রের জার্সিতে অভিষেকে টেনে আনতে পারলেন না সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেন আন্দেরসন তালিসকা। সতীর্থের ক্রসে বক্সে রোনালদো হেডের চেষ্টায় লাফিয়ে বলের নাগাল পাননি। তার পেছনেই দাঁড়ানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার হেডেই বল জালে পাঠান। ম্যাচ শেষে রোনালদো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, প্রথম খেলা, প্রথম জয় - শুভকামনা বন্ধুরা। অবিশ্বাস্য সমর্থনের জন্য সকল সমর্থকদের ধন্যবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App