×

খেলা

আবারো ‘সাম্বা ডি'অর’ জিতলেন নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৪ পিএম

আবারো ‘সাম্বা ডি'অর’ জিতলেন নেইমার

ছবি: সংগৃহীত

সাম্বা গোল্ড কাপ বা ‘সাম্বা ডি'অর’নামে পরিচিত এই পুরস্কারটি টানা তৃতীয়বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো নিজের করে নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

নেইমার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই সুখবর। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন পিএসজি ফরোয়ার্ড।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে কাপটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পরের ছবিতে দেখা যাচ্ছে, সেই কাপে চুমু দিচ্ছেন। ২০২২ সালের সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।

কী এই সাম্বা গোল্ড কাপ?

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দেয়। ব্রাজিলের বাইরে খেলা ব্রাজিলীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের দেশের বাইরে যে ফুটবলাররা বেশি ভালো ফুটবল খেলে তাদের সমীক্ষা চালানো হয়। সেই ভোটের নিরিখে পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করা হয়েছে।

সেরা ফুটবলার নির্বাচিত হন কিভাবে?

সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বা ফুটের অনলাইন পাঠকের ভোটে নির্বাচিত হন সেরা ফুটবলার। গত বছর ব্রাজিলের বাইরের লিগে খেলা সেরা ফুটবলার নির্বাচিত হন পিএসজির তারকা নেইমার।

জানা যাচ্ছে, মোট ৩০ জন ফুটবলার প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে থেকেই সেরা ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে খেলা ১২ জন ফুটবলার ট্রফি জেতার দৌড়ে ছিলেন।

লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার- ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো ও মিলিতাও। লা লিগার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলাররা ছিলেন এই প্রতিযোগিতায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App