×

খেলা

বিদায়ের জন্য ইনজুরিকে দায়ী করছেন পিএসজির কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:৫৫ এএম

বিদায়ের জন্য ইনজুরিকে দায়ী করছেন পিএসজির কোচ

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোর ফিরতি লেগেও প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের কাছে হেরে টানা দুই মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নিল তারা। ইউরোপসেরার মঞ্চে এমন ব্যর্থতার জন্য পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের দায়ী করছেন ইনজুরির কারণে দুই লেগে গুরুত্বপূর্ণ ফুটবলারদের না পাওয়া।

ঘরের মাঠে প্রথম লেগের চোট নিয়ে নেমেছিলেন এমবাপ্পে। ফরাসি তারকার মতো সে ম্যাচে মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও ফেরেন চোট থেকে। দ্বিতীয় লেগের আগে এ সমস্যা বেড়ে যায় আরও এক ধাপ। কারণ, চোটের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন নেইমার ও প্রেসনেল কিমপেম্বে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশের কয়েকজন ফুটবলারকে না পাওয়াকে হারের জন্য কারণ হিসেবে দাঁড় করিয়েছেন গালতিয়ের।

ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘যখন আমরা সেরা ফুটবলটা খেলছিলাম, তখন গোল করতে পারিনি। এরপর আমরা হাস্যকর একটা গোল খেলাম। দুই লেগেই আমরা গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে পাইনি। মূলত এটাই পার্থক্য গড়ে দিয়েছে। এমন ফল হতাশাজনক, কিন্তু আমাদের হজম করে নিতে হবে।’

মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে তৈরি করা পিএসজির বর্তমান প্রকল্প পুরোপুরি ব্যর্থ। তাই ফরাসি চ্যাম্পিয়নদের স্কোয়াডে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে, নতুন প্রকল্পে থাকবেন কোচ ক্রিস্তফ গালতিয়ের?

তাই পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি, ‘এ বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না। মূলত আমার থাকা-না থাকা নির্ভর করে পিএসজি ম্যানেজমেন্ট ও প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর। স্বাভাবিকভাবেই হতাশা আছে, কারণ এই টুর্নামেন্ট থেকে ক্লাবের চাওয়াটাই বেশি ছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App