×

খেলা

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে থাকছেন যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৪:০৫ পিএম

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে থাকছেন যারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জানা যায়, বাংলাদেশ সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সূচি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল দুদলের মধ্যে চার দিনের ম্যাচ শুরু হবে, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে আগামী ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে দুটি একদিনের ম্যাচ। এর পর রাজশাহীতে চলে যাবে দুদল। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড সাদ বাগ (অধিনায়ক), আলী আসফান্দ (সহ-অধিনায়ক), আহমেদ হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, আইমাল খান, আমির হোসেন, হামজা নওয়াজ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ ইবতিসাম, সাজ্জাদ আলী, শাহজাইব খান, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ। রিজার্ভ: মুহাম্মদ জুলকিফাল, আবিদুল্লাহ ও ইকরামুল তারিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App