×

খেলা

পয়েন্ট ভাগ করতে হলো রোনালদোর আল নাসরকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:২১ পিএম

পয়েন্ট ভাগ করতে হলো রোনালদোর আল নাসরকে

ছবি: এএফপি

সৌদির ক্লাব আল-ফায়হার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বোচ্চ চেষ্টা করেও গোলের দেখা পাননি। এর আগে নিজের সবশেষ তিন ম্যাচে করেছেন ছয়টি গোল করেছেন এ তারকা।

প্রতিটি ম্যাচেই ছিল জোড়া গোল। তবে রবিবার (৯ এপ্রিল) রাতে সেই দ্বারা অব্যাহত রাখতে পারলেন না তিনি।

সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলহীন ছিলেন সিআর সেভেন। তার ক্লাব আল নাসরও গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে।

জাতীয় দলের হয়ে ইউরো বাছাই পর্বের ম্যাচে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর আল নাসরের হয়ে গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন।

গতকালও সুযোগ পেয়েছিলেন জোড়া গোলের। ম্যাচের দুই অর্ধে গোলের ফিফটি-ফিফটি সুযোগ কাজে লাগাতে না পারায় আর স্কোরশিটে নাম লেখাতে পারেনননি।

পয়েন্ট ভাগাভাগির পর ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে রইল রোনালদোর ক্লাব আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদ আল ওয়েদার মাঠে ২-০ গোলে জিতেছে। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট আল ইতিহাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App