×

খেলা

শেষ ওভারে ৫ ছক্কা, নাটকীয় জয় কেকেআরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:২৮ পিএম

শেষ ওভারে ৫ ছক্কা, নাটকীয় জয় কেকেআরের

ছবি: এনডিটিভি

হলো হ্যাটট্রিক ও শেষ ওভারে নাটকীয় পাঁচ ছক্কার এক বিরল ঘটনাও। আইপিএলে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে নাটকীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স-কেকেআর। ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫ ছক্কায় শেষ বলে এসে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে অধিনায়ক নিতিশ রানার দল।

এর আগে টান টান উত্তেজনার ম্যাচে ১৭তম ওভারে হ্যাটট্রিক করে বসেন রশিদ খান। তবে গুজরাটকে জেতাতে পারেননি তিনি। শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। ৫ ছক্কা হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব করেন আলীগড়ের ২৫ বছর বয়সী ব্যাটার রিঙ্কু।

টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল গুজরাট। শুভমান গিল ৩১ বলে ৩৮, সাই সুদর্শন ৩৮ বলে খেলেন ৫৩ রানের ঝোড়ো ইনিংস। শেষদিকে বিজয় শঙ্কর ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় খেলেন অপরাজিত ৬৩ রানের টর্নেডো এক ইনিংস।

কেকেআরের অফস্পিনার সুনিল নারিন ৩৩ রানে নেন ৩টি উইকেট। জবাবে ২৮ রানে ২ উইকেট হারালেও ভেঙ্কটেশ আয়ার আর অধিনায়ক নিতিশ রানার ৫৫ বলে ১০০ রানের জুটিতে ম্যাচে ফেরে কেকেআর।

রানা আউট হন ২৯ বলে ৪৫ করে, আয়ার ৪০ বলে ৮ চার আর ৫ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন।এরপর রশিদ খানের হ্যাটট্রিক। ১৭তম ওভারের প্রথম তিন বলে আফগান লেগস্পিনার ফেরান আন্দ্রে রাসেল (১), সুনিল নারিন (০) আর শার্দুল ঠাকুরকে (০)। সেখান থেকে রিঙ্কু সিংয়ের অসাধ্য সাধন। ২১ বলে ১ চার আর ৬ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন এই তরুণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App