×

খেলা

যেখানে মেসিকে ছাড়িয়ে গেলেন আলভারেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১২:৩৯ পিএম

যেখানে মেসিকে ছাড়িয়ে গেলেন আলভারেজ

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ইত্তিহাদ স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে জিতেছে ৫-১ গোলের ব্যবধানে।

দলের ওই বড় জয়ে গোল করেছেন ম্যানসিটির আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচের শেষ দিকে মাঠে নেমে যোগ করা সময়ে জালে বল পাঠিয়ে দেন।

ওই গোল করে তিনি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন। বার্সেলোনার হয়ে মেসি সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করেছিলেন।

তখন পিএসজি তারকা মেসির বয়স ছিল ২১ বছর ১০ মাস তিনদিন। আলভারেজ ম্যানসিটির হয়ে সেমিফাইনালে ২১ বছর তিন মাস ১৭ দিন বয়সে গোল করলেন। যা তাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গোল করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইনের খ্যাতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App