×

খেলা

সাকিব না থাকায় বাকিদের দায়িত্ব বাড়বে : বাশার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৬:৪৫ পিএম

সাকিব না থাকায় বাকিদের দায়িত্ব বাড়বে : বাশার

হাবিবুল বাশার সুমন।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই দফায় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৪ থেকে ১৮ জুন হতে চলা একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে প্রথম দফায়। ইনজুরির কারণে ওই টেস্ট খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। তা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব বাড়বে।

আফগানদের বিপক্ষে সাকিবের না থাকা নিয়ে এই নির্বাচক বলেন, যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দল দুইটা বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক রিচ। আমাদের যে রকম দরকার, দল অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। তো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি

হামের ধরন বদলায়নি, বেশি আক্রান্ত ৯ মাসের কম বয়সিরা

আইসিডিডিআর,বি হামের ধরন বদলায়নি, বেশি আক্রান্ত ৯ মাসের কম বয়সিরা

ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App