×

খেলা

এখনো সিরিজ জয়ের আশা দেখছে ইংলিশরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১০:৪০ পিএম

এখনো সিরিজ জয়ের আশা দেখছে ইংলিশরা

প্যাট কামিন্সের সঙ্গে আলোচনায় মগ্ন বেন স্টোকস। অ্যাশেজ সিরিজে এ মুহুর্তে ২-০ ব্যবধানে এগিয়ে অজিরা

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৪৩ রানে হেরেছে ইংল্যান্ড। এর আগে প্রথম টেস্টেও ২ উইকেটে হেরেছিল তারা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে পিছিয়ে আছে ইংলিশরা। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ জুলাই। তবে হাল ছাড়ছেন না ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম দুই ম্যাচ হারলেও পরের তিন ম্যাচ জিততে চান তিনি। এখনো সিরিজ জয়ের আশা দেখছে ইংলিশরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩২৫ রান। লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৯ রানেই গুটিয়ে যায় অজিরা। ফলে ৩৭১ রানের টার্গেট পায় ইংলিশরা। ম্যাচের পঞ্চম দিন ছিল রোমাঞ্চকর। ৩৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন বেন স্টোকস। তিনি আউট হলে আর দাঁড়াতে পারেনি কোনো ব্যাটার। দল হেরে যায় ৪৩ রানে। এর মাঝে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট আরো উত্তাপ ছড়িয়েছে। ক্যামেরুন গ্রিনের বাউন্সার ছেড়ে দিয়েই উইকেট ছেড়ে বেরিয়ে যান জনি বেয়ারস্টো। তিনি ভেবেছিলেন, বল ডড হয়ে গেছে। তখনই বল ছুঁড়ে বেয়ারস্টোর স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। অন ফিল্ড আম্পায়াররা শরনাপন্ন হন থার্ড আম্পায়ারের। মাঠের জায়ান্ট স্ক্রিনে বেয়ারস্টোকে স্টাম্প আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। ক্রিকেটের নিয়মনুসারে, বেয়ারস্টোর আউটের সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু যুক্তি অনুযায়ী এটি ক্রিকেটীয় চেতনার বিপক্ষেই গিয়েছে। টানা দুই ম্যাচ হারলেও এখনো সিরিজ জয়ের ব্যপারে আশাবাদী ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখনো ৩টি ম্যাচ বাকি আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছি। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৩-০ ব্যবধানে জিতেছি। তাই আমাদের বিশ্বাস আছে, এখানেও এটা করতে পারি। আমরা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছি। কিন্তু এখনো আমরা ৩-২ ব্যবধানে সিরিজ জিততে পারি।’ ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও মাত্র একটি দল পাঁচ ম্যাচের সিরিজ জিতেছিল। ১৯৩৬-৩৭ মৌসুমের ব্যাটিং গ্রেট ডন ব্র্যাডম্যানের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ওই সিরিজের প্রথম দুই টেস্ট হারের পর ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল অজিরা। ৮৬ বছর আগের সেই স্মৃতি এবারের অ্যাশেজে ফিরিয়ে আনতে পারবে বলে আশা করেন স্টোকস। তিনি আরো বলেন, ‘হেরে যাওয়া মানে হেরে যাওয়াই। আবেগ সবসময় একইরকম থাকবে কিন্তু আপনি ঘুড়ে দাঁড়াবেন এবং বুঝতে পারবেন আমরা কোথায় আছি, এটা আসলে খুবই উত্তেজনাপূর্ণ। যে পরিস্থিতির মধ্যে আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলছি, এরচেয়ে বেশি নিখুঁত আর হতে পারে না। অ্যাশেজের ট্রফি পুনরুদ্ধার করার জন্য আমাদের বাকি তিনটি ম্যাচ জিততে হবে। আমরা এমন একটি দল যারা নিজেদের সেরাটা দিতে এবং জিততে বদ্ধপরিকর।’ ২০১৯ সালে হেডিংলিতে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইল্যান্ডকে ১ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন স্টোকস। এবার অল্পের জন্য জেতাতে পারেননি দলকে। বেয়ারস্টোর আউট বিতার্কত না হলে ফলাফল অন্যরকম হতে পারত। তার আউটের ঘটনায় অ্যালেক্স ক্যারি এবং প্যাট কামিন্সকে নিয়ে ক্ষোভ ঝাড়েন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। যা স্টাম্পের মাইক্রোফোনে শুনতে পাওয়া যায়। স্টোকস মনে করে এসব নিয়ে কোন সমস্যা হবে না। স্টোকসের মতো কামিন্সও মনে করেন, দুই দলের মধ্যে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, আমি যখন স্টোকসের সঙ্গে কথা বলেছিলাম তখন কোন শত্রুতা ছিল না। আমি মনে করি না, এটি সমাধান করার মতো কিছু আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App