×

খেলা

আরেক শিরোপার হাতছানি মেসির সামনে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১২:০৫ পিএম

আরেক শিরোপার হাতছানি মেসির সামনে!

ছবি: সংগৃহীত

গত কিছুদিন ধরে লিওনেল মেসি বেশ কয়েকবারই বলেছেন, ফুটবল থেকে আর কিছু চাওয়ার নেই তার। বিশ্বকাপ জয়ের পর থেকে ফুটবল থেকে অন্য কিছু প্রত্যাশা করছেন না তিনি। কিন্তু, বাস্তবে মেসির জয়ের ক্ষুধা কমেনি কোন অংশে। বরং আরো শিরোপা জিততে মুখিয়ে আছেন এলএমটেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেসিরই বর্তমান ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস।

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। মেসির স্পর্শে মাত্র ৭ ম্যাচেই বদলে গেছে তারা। মেসিও হয়েছেন রেকর্ড শিরোপার মালিক। কিন্তু এর মধ্যেই নাকি পরের ম্যাচের সূচি জানতে চাইছেন এই আর্জেন্টাইন। হোর্হে মাসের ভাষায়, লিওনেল মেসি এরই মধ্যে বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনাল নিয়ে ভাবছে। সে এতটুকু ছাড় দেয় না! খবর আলজাজিরার।

মেসির পরের ম্যাচটাও অবশ্য সেমিফাইনাল। যেখানে জিতলে আরো একবার ফাইনালে দেখা যাবে তাকে। যুক্তরাষ্ট্রে তার দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনাও বাড়বে। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের সবচেয়ে পুরাতন আসর ‘ইউএস কাপ’-এর সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি এফসি।

শত বছরের পুরাতন এই প্রতিযোগিতায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রায় একশটি ক্লাব। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর পাঁচটায় সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মায়ামি জিতলেই আরেকটি ফাইনালের দেখা পাবেন মেসি। সেদিনই অপর সেমিফাইনালে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে রিয়েল সল্ট লেক।

ফাইনালে উঠতে পারলে এই সেমিফাইনালের জয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবেন মেসি। সেই ফাইনাল হওয়ার কথা চলতি মাসের ২৮ তারিখ। সেই শিরোপার স্বাদটাও নিশ্চয়ই পেতে চাইবেন মেসি।

কারণটা স্পষ্ট হোর্হে মাসের কথাতেই, মেসি এতটুকু ছাড় দিতে চান না!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App