×

খেলা

এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০২:৪৬ পিএম

এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

এএফসি চ্যাস্পিয়নস লিগে ইস্তিকলুলকে হারিয়ে বড় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।

সোমবার (২ অক্টোবর) কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে ইস্তিকলুলকে পরাজিত করে আল নাসর।

নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো, আর জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তালিস্কা। ইস্তিকলুলের হয়ে একমাত্র গোলটি করেন সেনিন সেবাই।

এদিন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসর। ৮১ শতাংশ বল নিজেদের কাছে রেখে ২৭টি শট করে প্রতিপক্ষের ওপর। যার ১০টিই ছিল অন টার্গেট। জবাবে মাত্র ১৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শটই করতে পেরেছিল ইস্তিকলুল।

অবশ্য ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ইস্তিকলুল। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে ৪৪তম মিনিটে বেগানোভিচের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন সেবাই। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আল নাসর।

ম্যাচের ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। পর্তুগিজ অধিনায়ক গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচের ৭২তম মিনিটে লিড নেয় আল নাসর। এবার গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। তিনি ইয়াহইয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ২-১ গোলের লিড এনে দেন।

পাঁচ মিনিট পর ম্যাচের ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি করেন তালিস্কা। গারিবের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। এ জয়ে গ্রুপ ই থেকে দুই ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App