×

খেলা

গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান সালাহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম

গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান সালাহর

ছবি: আল-জাজিরা

মিসর ফুটবল দলের ক্যাপ্টেন এবং যুক্তরাজ্যের লিভারপুল দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ফিলিস্তিনের গাজায় নিরপরাধ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা এক পোস্টে গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় ৫ শতাধিক রোগী হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ বর্বরোচিত ঘটনাকে 'হত্যাযজ্ঞ' হিসেবে উল্লেখ করেছেন। খবর আল-জাজিরার।

একইসঙ্গে তিনি গাজায় দ্রুত ত্রাণ পাঠানোর দাবি জানিয়েছেন।হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এই প্রথম ৩১ বছর বয়সী এই সিমরীয় ফুটবল তারকা গাজায় নিরপরাধ মানুষের ওপর চালানো ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ নিয়ে মুখ খুললেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েল গাজার ওই হাসপাতালটিতে বিমান হামলা চালিয়ে ৮ শতাধিক বেসামরিক লোক হতাহত করেছে।

অন্যদিকে, ইসরায়েলের দাবি, হাসপাতালে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের (পিআইজে) যোদ্ধারা।তবে, পিআইজি ইসরায়েলের ওই হস্যকর দাবি প্রত্যাখান করেছে।

সালাহ তার ৬ কোটি ২৭ লাখ ইনস্টাগ্রাম ফলোয়ারদের উদ্দেশ্যে ওই ভিডিওটি পোস্ট করে ইসরায়েলের ওই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্ববাসীকে আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App