×

খেলা

অপহরণের ১২ দিন পর মুক্তি পেলেন দিয়াজের বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১১:০৩ এএম

অপহরণের ১২ দিন পর মুক্তি পেলেন দিয়াজের বাবা

অবশেষে মুক্তি পেলেন লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ বাবা।বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে কলম্বিয়ার কামপন্থী ইএলএন গেরিলারা।

প্রায় ২ সপ্তাহ আগে দিয়াজের বাবা ও মাকে অপহরণ করে গেরিলা দলটি। দিয়াজের মাকে অবশ্য অপহরণের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দিয়েছিল অপহরণকারীরা। খবর বিবিসির।

লুইস দিয়াজের বাবা লুইস মানুয়েল দিয়াজকে বৃহস্পতিবার মধ্যস্থতাকারী মিশনারি সংস্থার হাতে তুলে দেয় গেরিলারা। এরপর হেলিকপ্টারের করে কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ভায়েদুপারের নিয়ে যাওয়া হয় লুইস দিয়াজ সিনিয়রকে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দেশবাসীকে লুইস দিয়াজ সিনিয়রকে মুক্তির খবর দেন।

গত ২৮ অক্টোবর বাবার অপহরণের খবর শোনার পর লিভারপুল ছেড়ে দেশে চলে যান লুইস দিয়াজ। ইতিবাচক আলোচনার পর আবারও লিভারপুলে ফিরে যান দিয়াজ। ফেরার পর প্রিমিয়ার লিগে যোগ করা সময়ে গোল করে লুটন টাউনের বিপক্ষে লিভারপুলকে একটি পয়েন্ট এনে দেন দিয়াজ।

ওই গোলের পর নিজের জার্সি উঁচিয়ে টি শার্টে লেখা ‘বাবাকে মুক্তি দাও’ লেখা স্লোগান দেখিয়েছিলেন দিয়াজ। বাবার মুক্তির খবর শুনেই বৃহস্পতিবার ইউরোপা লিগে তুলুজের বিপক্ষে ম্যাচটি খেলতে নামেন দিয়াজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App