×

খেলা

লিটনের ছুটির সিদ্ধান্ত আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

লিটনের ছুটির সিদ্ধান্ত আজ

বিশ্বকাপের রেশ না কাটতেই আবার মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে মাঠের খেলা শুরুর আগেই বাংলাদেশ দলে চলছে খেলোয়াড়দের খেলা না খেলা নিয়ে শঙ্কা। সাকিব আল হাসান ছিটকে গিয়েছিলেন আগেই, নেই তামিম ইকবালও। এবার পারিবারিক কারণে এই টেস্ট সিরিজে খেলতে চান না লিটন দাস। এমনকি বোর্ডের কাছে চিঠিও দিয়েছেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।

তবে লিটনকে ছুটি দেয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর জানালেন আজই (শনিবার) নেয়া হবে সিদ্ধান্ত, আনুষ্ঠানিকভাবে জানানো হবে সবকিছু।

এছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার কথা থাকলেও এখনো প্রকাশ করেনি বিসিবি। জানা গেল দ্রুতই ঘোষণা হবে দল।

তবে দল ঘোষণার আগেই বাংলাদেশ দলে একাধিক তারকার অনুপস্থিতি নিশ্চিত। সাকিব আর তামিম আগেই ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। এসিএল ইনজুরির কারণে এবাদতের না থাকাও নিশ্চিত হয়েছে বহু আগেই। তাসকিন আহমেদ বিশ্বকাপের সময় থেকেই কাঁধের ইনজুরিতে আক্রান্ত। তার সার্ভিসও পাবে না বাংলাদেশ।

এদিকে লিটন না থাকলে দেখা যেতে পারে নুরুল হোসেন সোহানকে। আর পেস বিভাগে খালেদ আহমেদের যোগ দেয়া প্রায় নিশ্চিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App