×

খেলা

সাকিব-লিটনকে ছেড়ে দিচ্ছে কলকাতা, মুস্তাফিজকে দিল্লি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

সাকিব-লিটনকে ছেড়ে দিচ্ছে কলকাতা, মুস্তাফিজকে দিল্লি

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আ.লীগের হয়ে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে বড় দুঃসংবাদ পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। এবার নিলামের আগেই তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে, আসন্ন আসরে নতুন কোনো দলে দেখা যেতে পারে তারকা এই ক্রিকেটারকে।

সাকিবের মতো কলকাতায় খেলা আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আইপিএলে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই ওপেনার। সেই ম্যাচে ৪ রান করেছিলেন তিনি।

সাকিব-লিটনদের মতো আইপিএলের নিয়মিত মুখ বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও বল হাতে চমক দেখাতে পারেননি ফিজ। যার কারণে দিল্লি তাকে ধরে রাখার কারণ খুঁজে পায়নি।

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App