×

খেলা

বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার বিজয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ১১:৫১ এএম

বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার বিজয়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয় পিছিয়ে নেই জীবনের দৌঁড়ে। বিয়ে করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সর্বশেষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে মাঠে নেমেছেন জানুয়ারিতে। এরপর আর ওখলা হয়নি কোন সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সাকিব-তামিমরা বর্তমানে অবস্থান করছেন ক্যারিবিয় দ্বীপপুঞ্জে। দলের সঙ্গী না হওয়ায় এ সময়েই শুভ কাজটি সেরে ফেলেছেন বিজয়। বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে বিজয় জানিয়েছেন বিয়ের কথা। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইরা। ফেসবুকে নিজেদের বেশ কিছু ছবি আপলোড করে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন বিজয়, সফল দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন একজন মানুষের প্রেমেই বারবার পড়া। দেশ ও দেশের বাইরে সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের দাম্পত্য জীবন যেন সুখের এবং সমৃদ্ধ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App