×

খেলা

হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে হুঁশিয়ারি স্টার্কের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ০১:১৯ পিএম

চলতি মাসের শেষের দিকেই মর্যাদার অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার আগে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ইংল্যান্ডকে সতর্ক করলেন অসি পেসার মিচেল স্টার্ক। সোমবার সিডনিতে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন স্টার্ক। এর মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজ শুরুর ঠিক আগে ইংলিশ ব্যাটসম্যানদের বার্তা দিলেন দারুণ ফর্মে থাকা স্বাগতিক এ পেসার। হ্যাটট্রিক গড়ার পথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জেসন বেরেনডর্ফ, ডেভিড মুডি ও সিমন ম্যাককিনকে আউট করেন তিনি। ২০ ওভারে ৫৬ রানের খরচে ৪ উইকেট নেন স্টার্ক। এর আগে গতমাসে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ৭৩ রানের খরচে ক্যারিয়ার সেরা ৮ উইকেট নিয়েছিলেন অসি এ পেসার। ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজের প্রথমটিতে ২৩ নভেম্বর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। উদ্বোধনী টেস্টেই নতুন বল হাতে স্বাগতিক দলে জস হ্যাজেলউড কিংবা মিচেল স্টার্ককে দেখতে পারবেন ভক্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App