×

খেলা

জুটি ভাঙলেন তাইজুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৫ পিএম

জুটি ভাঙলেন তাইজুল
অবশেষে ভাঙল বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো আসগর-ইব্রাহিম জুটি। আর এই জুটি ভেঙেছেন স্পিনার তাইজুল ইসলাম। ফিফটি করা আসগর আফগানকে আউট করেছেন তিনি। বেশ কয়েক ওভার ধরেই লেগ স্টাম্প লাইনে বল করে আসগরকে ভুল শট খেলানোর চেষ্টা করছিলেন তাইজুল। শেষ পর্যন্ত তাতে সফলও হন তিনি। তাইজুলের অফ স্টাম্প বরাবর বল ফ্লিক করতে গিয়ে ঠিক লাইনে খেলতে পারেননি আসগর। ব্যাটের কানা দিয়ে পায়ে লেগে বল যায় লেগ স্লিপে দাঁড়ানো সাকিবের হাতে। আউট হওয়ার আগে ১০৮ বলে ৫০ রান করেছেন আসগর। তার আউটে ভাঙল ১০৮ রানের জুটি। আফগানিস্তানের সংগ্রহ এখন ৪ উইকেটে ১৩৮ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App