×

খেলা

তিন বছরের জন্য শ্রীলঙ্কার কোচের দায়িত্বে হাথুরুসিংহে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৭, ০১:২০ পিএম

বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে কোচ নিয়োগ লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট নিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসবেন তিনি। সবশেষ অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে বিপর্যয়ের পর সাকিব-মুশফিকদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাথুরু। পদত্যাগের পর থেকেই গুঞ্জন ছিল হাথুরুসিংহেকে কোচ নিয়োগ দিচ্ছে এসএলসি। সবশেষ দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে তিন বছরের জন্য তিনি নিয়োগ পাচ্ছেন। সেদিন থেকেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপরই বাংলাদেশে জানুয়ারি থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজ হবে। শ্রীলঙ্কার জন্য এই দীর্ঘ মেয়াদী চুক্তি বড় একটা অর্জনই বলতে হবে। কারণ, ২০১১ সাল থেকে এসএলসি ১১ জন কোচকে নিয়োগ দিয়েছে। হাথুরুর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে সেই অবস্থার আপাত অবসান হচ্ছে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিলেন হাথুরু। সেই চুক্তি সমঝোতার ভিত্তিতে বাতিল করতে আগামীকাল বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে বসবেন তিনি। যদিও হাথুরুর পক্ষ থেকে এসএলসি আগে থেকেই বিসিবির সঙ্গে সমঝোতার আলোচনা চালিয়ে যাচ্ছে। হাথুরুকে পেতে শ্রীলঙ্কাকে বড় অঙ্কের অর্থ গুনতে হবে। বিশ্বের সবচেয়ে বেতন পাওয়া ক্রিকেট কোচদের একজন ছিলেন তিনি। বছরে ৩ লাখ ৪০ হাজার ডলারের মতো পেতেন বিসিবি থেকে। এসএলসিও এর কাছাকাছি অঙ্কের বেতন দেবে তাঁকে। সেক্ষেত্রে তিনি হবেন শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে দামি কোচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা

পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App