×

খেলা

জিম্বাবুয়ে আসছে ফেব্রুয়ারিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম

জিম্বাবুয়ে আসছে ফেব্রুয়ারিতে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু সফরটি এগিয়ে আনা হয়েছে। নতুন সূচিতে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে তারা। এই সিরিজে টাইগারদের সঙ্গে ১ টেস্ট, ২ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি টেস্ট দিয়ে শুরু হবে দুদলের ক্রিকেট লড়াই।

ভালো কিছু করার প্রত্যাশায় পাকিস্তানের মাটিতে পা রেখেছিল টাইগাররা। কিন্তু ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় ভুগছে রিয়াদ-তামিমরা। সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এরই মাঝে জানা গেল, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে। গতকাল দুপুরে এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সফরে একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২ দলের মধ্যকার একমাত্র টেস্টটি, যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একমাত্র টেস্টের পর ১, ৩ ও ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের ৩ ওয়ানডে ম্যাচ। ওয়ানডের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির। চট্টগ্রামের পর ঢাকায় ফিরে আসবে দুই দল। ঢাকার শেরে বাংলায় ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের ২টি টি-টোয়েন্টি ম্যাচ। ১২ মার্চ জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে সফরকারীরা।

ওদিকে ১২ মার্চ জিম্বাবুয়ে চলে গেলেও ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরো এক চমক। মার্চেই শেরে বাংলায় আয়োজিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও এ সিরিজের সূচি প্রকাশ করেনি বিসিবি। জানা গেছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভারতে সদ্য নির্মিত বিশে^র সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড সরদার প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

যদিও এর আগে জানা গেছে, ২০২০ সালে একটি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। যেখানে ওয়ানডে ম্যাচের উল্লেখ ছিল না। কিন্তু আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে ২০২০ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর না থাকায় বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। একটু পরিবর্তন আনা হয়েছে সূচিতে। ৫ টি-টোয়েন্টির বদলে খেলা হবে দুটি। সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ওয়ানডে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App