×

খেলা

বিশ্বকাপ জয়ী যুবারা ফিরবে বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৮ পিএম

বিশ্বকাপ জয়ী যুবারা ফিরবে বুধবার

বিশ্বকাপ হাতে বাংলাদেশের যুবারা। ছবি: সংগৃহীত।

ইতিহাস সৃষ্টি করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছিনিয়ে নিল বাংলাদেশের টাইগার যুবারা। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে জয়ের মুকুট অর্জনস করে টাইগার যুবারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপ জয় করলো কোনো দল। জয়ের এই মুকুট নিয়ে আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরবে বিশ্ব কাঁপানো এই তরুণদের দল।

বিশ্বকাপ শিরোপাটি সঙ্গে করে আগামীকাল (মঙ্গলবার) রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আকবর আলীরা। প্রায় ১২ ঘণ্টার যাত্রা শেষে রাজধানীর হযরত শাহজালাল (র:) বিমানবন্দরে বুধবার সকাল ৮টা ১০ মিনিটে দেশের মাটিতে পা রাখবেন ইতিহাস সৃষ্টিকারীরা।

১৮ জানুয়ারি জিম্বাবুয়ের অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ টিম। তবে এর আগে ৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের স্পোর্টস ভিলেজে পৌঁছায় বাংলাদেশ দল। ১৫ জন খেলোয়াড়সহ টিম ডেভেলাপমেন্ট ম্যানেজার কাওছার খান, কোচ নাভিদ নাওয়াজ ও অধিনায়ক আকবর আলীসহ মোট ৮ জন কর্মকর্তা রয়েছেন অনুর্ধ্ব দলের সঙ্গে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App