×

খেলা

ছেলের সঙ্গে খুনসুঁটিতে সময় কাটছে মুশফিকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৫:২৪ পিএম

ছেলের সঙ্গে খুনসুঁটিতে সময় কাটছে মুশফিকের

মুশফিকুর রহিম একমাত্র ছেলে শাহরুজ রহিম মায়ানের সঙ্গে মেতেছেন খুনসুঁটিতে।

করোনা ভাইরাসের কারণে আপাতত সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। যেহেতু খেলা নেই তাই ক্রিকেটাররা নিজ বাসায় পরিবারের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম একমাত্র ছেলে শাহরুজ রহিম মায়ানের সঙ্গে মেতেছেন খুনসুঁটিতে।

হোম কোয়ারেন্টাইনে বেশ মজা করে সময় কাটাচ্ছেন পিতা-পুত্র। ছোট্ট মায়ান দুষ্টুমি করে মজা যেমন পাচ্ছে, তেমনি আবার বাবার কথাও শোনার চেষ্টা করছে শতভাগ।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন মুশফিক। যেখানে দেখা যাচ্ছে, বাবার মাথাসহ মুখমণ্ডল মাসাজ করে দিচ্ছে ছোট্ট মায়ান। বাবা-ছেলের ভালোবাসার এই মধুর ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

করোনা ভাইরাসের প্রকোপে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বিশ্বে। ইতোধ্যেই আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু খেলা বন্ধ তাই অনুশীলনও নেই। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক মুশফিকুর একটু ব্যাতিক্রম। করোনার কারণে খোলা মাঠে ব্যাটিংয়ের সুযোগ না থাকলেও, ঘরের মধ্যেই অনুশীলন চালিয়ে নিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত এই ব্যাটসম্যান।

নিজের শোবার ঘরকে বানিয়েছেন ছোটখাট জিম আর ঘরের করিডোরকে বানিয়েছেন নেট। সেখানেই চলছে নিয়ম করে মুশফিকের ফিটনেস এবং ব্যাটিং অনুশীলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App