×

খেলা

লুডু খেলে সময় কাটছে ভারতীয় নারী ক্রিকেটারদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৫:০৩ পিএম

লুডু খেলে সময় কাটছে ভারতীয় নারী ক্রিকেটারদের

ভারতীয় নারী ক্রিকেটাররা

করোনার কারণে এখন মাঠে কোনো খেলাধুলা নেই। এমন অবস্থায় খেলোয়াড়রা বেশ বিপাকে পড়েছে। তাই লকডাউন অবস্থায় অনলাইন লুডুর শরণাপন্নই হয়েছেন ভারতীয় নারী দলের ক্রিকেটাররা। নিজেদের অলস সময় কাটানোর জন্য দলের ক্রিকেটাররা মিলে অনলাইনে খেলছেন লুডু। যা তাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় করছে বলে জানিয়েছেন ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওবার্তায় মান্ধানা বলেন, আমরা সব বন্ধুরা একসঙ্গে অনলাইনে লুডু খেলি। যা আমাদের বন্ধনটা আগের মতোই রাখছে। সব টিমমেটরা একসঙ্গেই থাকছি।

তবে শুধু লুডু খেলেই সময় কাটিয়ে দিচ্ছেন মান্ধানা এমনটাও নয়। নিজেকে ফিট রাখার জন্য ট্রেনিংয়ের পাশাপাশি ঘরের কাজও করছেন এ ওপেনার। তিনি বলেন, ফিট থাকা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমি ওয়ার্ক আউট করছি। আমাদের ট্রেইনারের সঙ্গে কথা বলি নিয়মিত। কী করতে হবে তা সে জানিয়ে দেয়। এছাড়া আরেকটা ব্যাপার হলো, আমি পরিবারের সঙ্গে সময় কাঁটাতে খুব পছন্দ করি। আমরা একসঙ্গে তাস খেলি। রান্নার সময় নিয়মিতই মাকে সাহায্য করি। এখন তো থালাবাসন ধোয়া আমার নিত্য রুটিনে পরিণত হয়েছে। আমার ভাইকে জ্বালাতনও খুব পছন্দ করি। এতে অনেক মজা পাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App