×

খেলা

এবার করোনার কবলে স্পিনার নাজমুল হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২০, ০৮:২৫ পিএম

এবার করোনার কবলে স্পিনার নাজমুল হাসান

স্পিনার নাজমুল হাসান অপু।

বাংলাদেশে এখন প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। নাফিস ইকবাল এবং মাশরাফির পর এবার সেই তালিকায় নাম উঠেছে বাংলাদেশী জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাজমুল হাসান অপুর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অপু। আর তাই করোনার পরীক্ষা করান তিনি। সেই পরীক্ষায় ধরা পরে করোনা ভাইরাস নিজের শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি।

বাংলাদেশে যখন করোনার প্রকোপ শুরু হয় তখন থেকেই ত্রান বিতরণকাজে নিজেকে নিয়োজিত করেন অপু। নিজের এলাকাসহ বিভিন্ন জায়গায় নিজে উপস্থিত থেকে দরিদ্র মানুষকে সহায়তা করেন তিনি। তেমনই কিছুদিন আগে নরসিংদীতে গিয়েছিলেন ত্রান বিতরণের কাজে। আর নাজমুল হাসান অপু জানিয়েছেন নরসিংদী থেকে আসার পরই শরীর খারাপ অনুভব করেন তিনি। এরপর কয়েকদিন বাদে করোনা পরীক্ষা করান।

এদিকে গতকালই জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক খেলোয়াড় নাফিস ইকবাল আইসোলেশনে রয়েছেন। আর এরপরই আসে অপুর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App