×

খেলা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি

পাকিস্তানের ক্রিকেট বোর্ড যেন দেশটির রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতারই এক বাস্তবচিত্র উপস্থাপন করছে বারবার। দেশের ক্ষমতার পালাবদলের মতো, ক্রিকেট বোর্ডেও বারবার এসেছে বিভিন্ন পরিবর্তন। বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট হাঁটছিল পরিবর্তনের পথে। সেই তালিকায় এবার বোর্ডপ্রধানই বদলে ফেলা হলো। সবমিলিয়ে গত ৪ বছরে দেখা গেল ৪ জন বোর্ডপ্রধানকে। 

তবে নাজাম শেঠি বা জাকা আশরাফের মত পরিচিত কেউ নন। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন নতুন একজন। পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর পদে থাকা মহসিন নকভি হয়েছেন পিসিবির নতুন প্রেসিডেন্ট। মঙ্গলবার মহসিনের নিয়োগের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পিসিবির প্রধান হিসেবে মহসিন নকভির নাম প্রস্তাব করেছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল কাকার। নিয়ম অনুযায়ী, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘প্যাট্রন ইন চিফ’ পদেও রয়েছেন। মহসিন ছাড়া আরো এক জনের নামও প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী। অপর প্রার্থী মুস্তাফা রামদে একটি ভোটও পাননি।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মহসিন বলেন, ‘সর্বসম্মতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ। আমার উপর আস্থা দেখানো হয়েছে। এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। নিজের দায়িত্ব ভালভাবে পালন করার চেষ্টা করব।’

আরো পড়ুন: পদত্যাগ করলেন পাকিস্তানের দুই কোচ

আরো পড়ুন: রিজওয়ানের ছক্কার রেকর্ড

পাকিস্তানের ক্রিকেট বোর্ডে এই নিয়ে গত ৪ বছরে ৪জন আলাদা আলাদা প্রেসিডেন্ট দেখা গেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন রামিজ রাজা। তার পরে চেয়ারম্যান হন নাজাম শেঠি। নাজামের পরে দায়িত্ব পান জাকা আশরাফ। এ বার দায়িত্ব পেলেন মহসিন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App