×

খেলা

শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১২:২৭ পিএম

শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে সাত উইকেট নিয়ে এতদিন উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত।

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।

এদিকে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। ওই টুর্নামেন্টে অংশ নিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এই কাজ শেষ করতে দিন তিনেক সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পরের ম্যাচ শুক্রবার (৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App