×

খেলা

শনিবারের ফিটনেস পরীক্ষায় সাকিব কি থাকছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৮ পিএম

শনিবারের ফিটনেস পরীক্ষায় সাকিব কি থাকছেন?

ছবি: সংগৃহীত

চলতি মাসের ২৮ তারিখ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিসিবি আসন্ন এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা না করলেও নেয়া হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটারসহ ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও। 

আগামীকাল (শনিবার ২০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফিটনেস টেস্টে অংশ নেবেন সবমিলিয়ে ৩৯ ক্রিকেটার।

আরো পড়ুন: আইপিএলে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্রাকে শুরুতে ১৬০০ মিটার দৌঁড়াবে ক্রিকেটাররা। এরপর শের-ই-বাংলার ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা। তবে ফিটনেস টেস্টে সাকিব আল হাসান থাকছেন কিনা তা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

তবে লিপু জানিয়েছেন, যারা ফিটনেস টেস্ট এখন দিবেন না পরবর্তীতে তাদের দেয়ার সুযোগ রয়েছে। ইনজুরি সমস্যা থাকায় রানিং করবেন না সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিক হাসানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App