×

খেলা

১৩৪ রানে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৯:৩৯ এএম

১৩৪ রানে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া জয়

ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডা আফগানিস্তানের বিপক্ষে করেছিল ৫৮ রান। যা ছিল এই বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় স্কোর। লজ্জার সেই রেকর্ড নিজেরাই ভাঙলো আফ্রিকা অঞ্চলের দলটি। 

বাংলাদেশ সময় রবিবার (৯ জুন) সকালে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৩ এর জবাবে উগান্ডা অলআউট হয়েছে ৩৯ রানে। স্বাগতিক উইন্ডিজের জয়টা ১৩৪ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড এটি। এর আগে ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসও অলআউট হয়েছিল ৩৯ রানে। টি-টোয়েন্টিতে উগান্ডার সর্বনিম্ন রানের রেকর্ডও এই ৩৯।

আরো পড়ুন: ভারত ম্যাচের আগে স্বস্তির খবর পাকিস্তানের

উইন্ডিজ স্পিনার আকিল হোসেন ধসিয়ে দেন উগান্ডার ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রথমবার ৫ উইকেট নেয়া আকিলের ক্যারিয়ারসেরা বোলিংও এটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন উইন্ডিজ খেলোয়াড়ের সেরা বোলিংও এটি। এই বিশ্বকাপের দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

উগান্ডার মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। জুমা মিয়াজি ২০ বল খেলে ১৩ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেন রবিনসন ওবুয়া।

আরো পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চোট পেলেন রোহিত

উগান্ডার বিপক্ষে বোলিংয়ে শুরুটা করেন আকিল। প্রথম ওভারেই পান সাফল্য। একবারে ৪ ওভারের স্পেল করেন তিনি।

পাওয়ার প্লের ৬ ওভারে ২২ রান তুলে ৫ উইকেট হারায় উগান্ডা। মাত্র ৭.৪ ওভারে ২৫ রানে নেই ৮ উইকেট। তখনই বোঝা গিয়েছিল উগান্ডার হার কেবল সময়ের ব্যপার। নবম উইকেট ৯ রানের জুটি হয়। আলজারি জোসেফ নেন দুটি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন

আবু সাঈদের মৃত্যুতে গড়া জুলাই ঐক্য কেন টিকলো না?

আবু সাঈদের মৃত্যুতে গড়া জুলাই ঐক্য কেন টিকলো না?

‘এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে’

‘এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে’

উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা, ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা, ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App