ভারতের বিপক্ষে লড়াইয়ে পুঁজি পেল যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৪, ১০:২২ পিএম
ভারতের বিপক্ষে লড়াইয়ে পুঁজি পেল যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
বুধবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে যুক্তরাষ্ট্র। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১০ রান করেছে যুক্তরাষ্ট্র।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই নাস্তানাবুদ হয় যুক্তরাষ্ট্র। আর্শদীপ সিংয়ের করা প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার শায়ান জাহাঙ্গীর। ওভারের শেষ বলে দলীয় ৩ রানে ফেরেন টপ অর্ডার ব্যাটার আন্দ্রিস গাউস।
৩ রানে ২ উইকেট হারিয়ে দেখেশুনে খেলতে শুরু করেন ফর্মে থাকা আরন জোনস এবং স্টিভেন টেলর। তবে কোনো ঝুঁকি না নিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি জোনস। হার্দিক পান্ডিয়ার বলে টপ এজ হয়ে ফাইন লেগে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন এই ব্যাটার।
পাঁচে নেমে খেলার গতি পরিবর্তন করেন নিতিশ কুমার। ভারতীয় বোলারদের তোপের সামনে যখন দাঁড়াতেই পারছিলেন না কেউ, তখন বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন তিনি। স্টিভেন টেলর শুরুতে অনেক স্ট্রাগল করলেও নিতিশের সঙ্গ পাওয়ার পর তিনিও হাত খুলে খেলতে শুরু করেন। ২৬ বলে ৩১ রানের এই জুটি ভাঙে অক্ষরের বলে টেলর আউট হওয়ার পর। ২ ছক্কা হাঁকিয়ে ৩০ বলে ২৪ রানের বেশি করতে পারেনিনি টেলর।
আরো পড়ুন: পাকিস্তানকে গুঁড়িয়ে এবার ভারতকে হারাতে চায় যুক্তরাষ্ট্র
টেলরের বিদায়ের পর রানের ধারা অব্যহত রাখেন নিতিশ। তবে বাউন্ডারিতে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ক্যাচে ভাঙে তার প্রতিরোধ। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৭ রান করেছেন নিতিশ।
অভিজ্ঞ ব্যাটার কোরি অ্যান্ডারসন ভালো শুরু করলেও সেটা চালিয়ে যেতে পারেননি। ১২ বলে ১৫ রান করেন তিনি। হারমিত সিংয়ের ব্যাট থেকে আসে ১০ রান। শেষদিকে শ্যাডলি খেলেন ১০ বলে ১১ রানের ইনিংস। আর তাতেই ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের স্কোর।
