×

খেলা

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৭:২০ পিএম

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার (২১ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের (২০০৭) পর এবার দ্বিতীয় বারের মতো শেষ আটে খেলবে টাইগাররা।

সুপার এইটে অজিদের বিপক্ষে ব্যাট বলের সঙ্গে মানসিক ও শারীরিক দৃঢ়তার কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সেই সঙ্গে উইকেট বিবেচনায় আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞরা বলছে, অ্যান্টিগার পিচ হবে মন্থর গতির। তাই ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা ফেবারিটের তকমা নিয়েই নামবে শান্ত বাহিনী। স্লো উইকেটের কারণেই ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

তারপরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, যেকোনো সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, ‘আশা করছি আমাদের বোলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিংও ভালো হবে।’

শান্ত আরো বলেন, ‘আমরা খুব বেশি রান করছি না। কিন্তু আমরা জানি দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে আমরা রান ডিফেন্ড করতে পারবো। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ। এই রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১০ বারের দেখায় বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে অজিরা জিতেছে ৬ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মুখোমুখিতে সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) ও তানজিম হাসান সাকিব।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App