×

খেলা

অবসরের আগেই নতুন দায়িত্বে অ্যান্ডারসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৫৯ এএম

অবসরের আগেই নতুন দায়িত্বে অ্যান্ডারসন

ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তবে অবসর নিলেও ইংলিশদের সঙ্গেই থাকছেন তিনি। অবসরের আগেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পেস ইউনিটের মেন্টর হিসেবে তাকে দেখা যাবে।

২০০৩ সালে অভিষেকের পর দেশের হয়ে ১৮৭ টেস্ট খেলেছেন ৪১ বছর বয়সী অ্যান্ডারসন। ৭শ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারীর তালিকায় তৃতীয়স্থানে আছেন তিনি। তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন। মুরালিধরন ১৩৩ টেস্টে ৮০০ এবং ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নেন। আর ৮ উইকেট শিকার করলেই ওয়ার্নকে ছুঁয়ে ফেলবেন ইংলিশ এই পেসার।

তাই তাকে হাতছাড়া করতে চায় না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। যে কারণে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। জাতীয় দলে অ্যান্ডারসনের নতুন ভূমিকার বিষয়টি ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি নিশ্চিত করেন।

রব কি বলেন, 'ইংলিশ ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে তার, আমার তাকে হারাতে চাই না। যখন তার কাছে জানতে চাইলাম, সে খুবই আগ্রহ দেখাল। আগামীতে তার সামনে কাজের অনেক সুযোগ আসবে। তিনি যদি এই খেলার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, ইংলিশ ক্রিকেটের জন্য তা হবে সৌভাগ্যের।'

এদিকে নতুন দুই মুখ নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। উইকেটরক্ষক জেমি স্মিথ ও পেসার ডিলন পেনিংটন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। 

অন্যদিকে আগে টেস্ট দলে ডাক পেলেও গাস অ্যাটকিনসনের অভিষেক হয়নি। তবে ১৪ সদস্যের দলে জনি বেয়ারস্টো, বেন ফোকস, জ্যাক লিচ, মার্ক উড ও ওলি রবিনসনের সুযোগ হয়নি। 

আগামী ১০ জুলাই লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ১৮ ও ২৬ জুলাই সিরিজের পরের দুই টেস্ট খেলবে দল দুটি।  সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের স্কোয়াড পরে ঘোষণা করা হবে।

ইংল্যান্ড টেস্ট দল : বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (প্রথম টেস্টের জন্য), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App