×

খেলা

ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের মারধর করল উরুগুয়ের ফুটবলাররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:৩৭ এএম

ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের মারধর করল উরুগুয়ের ফুটবলাররা

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে জিতেছে কলম্বিয়া। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে শার্লটে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া জিতেছে ১-০ গোলে। হাইভোল্টেজ এই ম্যাচে হারের পরেই মেজাজ হারিয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। 

মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ে অধিনায়ক লুইস সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতেই কথা বলছিলেন দুজনে। এরপরেই গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনিয়েজ আর রোনাল্ড আরাউহোকে। সঙ্গে ছিলেন আরেক ডিফেন্ডার হোসে গিমেনেজ। 

তবে পুরো ঘটনা চলাকালে কোনো প্রকার নিরাপত্তাকর্মীকে গ্যালারিতে দেখা যায়নি। সংঘর্ষ বড় আকার ধারণ করলে সেখানে কয়েকজন প্রহরী এসে উরুগুয়ে ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। এর আগেই অবশ্য খেলোয়াড়দের সরিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। যদিও তাতে নুনিয়েজ-গিমেনেজদের ঠেকানো যায়নি। 

জানা যায়, ম্যাচের পর উল্লাসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একইসঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করেন। বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ এবং আরাউহো। এতেই মূলত চটে যান তারা। এদের মধ্যে নুনিয়েজকেই দেখা গিয়েছে আগ্রাসী ভূমিকায়। 

উল্লেখ্য, বাংলাদেশ সময় সোমবার সকালে দ্বিতীয় শিরোপার লক্ষ‍্যে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ২০২২ সালে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে হারার পর থেকে টানা ২৮ ম‍্যাচে অপরাজিত রয়েছে রদ্রিগেস-দিয়াসদের দল। গত কোপা আমেরিকার সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেই সেমি-ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App