×

খেলা

বড় অঙ্কের জরিমানা গুনলো সিটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম

বড় অঙ্কের জরিমানা গুনলো সিটি

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে একাধিক ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দেরিতে খেলা শুরু করার অভিযোগ ছিল। এবার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হলো এই ইংলিশ ক্লাবটি।

ম্যান সিটিকে ২০ লাখ ৯০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা) জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিষয়টি স্বীকার করে মেনে নিয়েছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে বিলম্বের বেশ কিছু ঘটনার শাস্তির বিষয়ে লিগ কর্তৃপক্ষ ও ম্যানচেস্টার সিটি সমঝোতায় এসেছে। 

‘২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচ–সম্পর্কিত নিয়মের লঙ্ঘন’ করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সিটি প্রিমিয়ার লিগ আইনের এল৩৩ ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় ‘যথাযথ কারণ ছাড়া কিক-অফ (ম্যাচের শুরু) ও রি-স্টার্টে (সাধারণত দ্বিতীয়ার্ধের শুরু) বিলম্বের ক্ষেত্রে শাস্তি আরোপের বিধান আছে।

২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার নির্ধারিত সময়ের পর খেলা করেছিল ম্যানসিটি। এর মধ্যে ২০২৩-২৪ মৌসুমে ইতিহাদে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি দেরি করা হয়।

সেদিন ২ মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে খেলা শুরু করা হয় । প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিন ছিল এটি। এ ম্যাচে জিততেই হতো তাদের। ড্র বা হারেই আর্সেনাল-এভারটন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App