×

খেলা

পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম

পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

নাজমুল হাসান পাপন ও আসিফ মাহমুদ

রাজনৈতিক পট পরিবর্তন ও নানা চাপের মুখে পদত্যাগ করতে রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি মৌখিকভাবে গণমাধ্যমকে জানিয়েছিল বিসিবির সূত্র। তবে, এই ব্যাপারে নির্দিষ্টভাবে অফিশিয়াল কিছু জানেন না যুব ও ক্রীড়া মন্ত্রলায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সচিবালয়ে নিজ কার্যালয়ে রবিবার (১৮ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, পদত্যাগের বিষয়টি (বিসিবি সভাপতির) আমি মিডিয়াতে দেখেছি। কিন্তু, আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে এখনো আমি কোনো নিশ্চয়তা বা বক্তব্য পাইনি। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি নিয়ে আলোচনা করছি। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক ক্রিকেটার ও সংগঠকদের সঙ্গে কথা বলে আমরা একটা সমাধানে আসব। 

২০১২ সাল থেকে বিসিবি শীর্ষ পদে আছেন পাপন। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। তবে, শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে যায় জাতীয় সংসদ। এতে, নিজের সাংসদ পদটিও হারান পাপন। গত ৫ আগস্ট থেকে তার খোঁজও পাওয়া যায়নি। এবার শোনা গেল পদত্যাগে রাজি হয়েছেন তিনি।

দেশে স্পোর্টস ইনস্টিটিউট তৈরি হবে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরি হবে।  ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরির উদ্যোগের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। যার লক্ষ্য হবে খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App