×

খেলা

বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফের

আসিফ মাহমুদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কঠিন এক সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন এই তরুণ। বড় এই দায়িত্বে আসার পরপরই তার সামনে ক্রীড়াঙ্গন পুনর্গঠনের চ্যালেঞ্জ। 

বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলোতে এতদিন রাজনৈতিক সব মুখরা রাজত্ব করেছেন। তবে গেল ৫ আগস্টের পর থেকে আড়ালে তারা সবাই। এ সময়ে বিভিন্ন পর্যায়ের দুর্নীতির খবরও চাউর হচ্ছে। 

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়াঙ্গনের বিশেষ করে ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে কথা বলেন তিনি ।

এ নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য, ‘অবশ্যই আমরা এরই মধ্যে ক্রীড়াক্ষেত্রে যে দুর্নীতি ও অন্যায়ের অভিযোগগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা সেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করছেন। আপনাদেরও ধন্যবাদ জানাই। এ বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য আমি এরই মধ্যে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’

আসিফের ভাষ্য, ‘আমাদের প্রত্যেক ফেডারেশনের যে গঠনতন্ত্র আছে, সেগুলো (গঠনতন্ত্র) যেন গণতান্ত্রিক হয়, একনায়কতন্ত্র চর্চার সুযোগ না থাকে, সেগুলোও প্রভাবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।’ 

খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়টি উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমরা একটা সার্চ কমিটি গঠন করে দেব, যারা প্রতিটি ফেডারেশনের বর্তমান অবস্থা দেখবে। যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা আছেন কি না (দায়িত্বে) এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী, কিসের ওপর ভিত্তি করে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা (সার্চ কমিটি) প্রতিবেদন প্রকাশ করবেন।’ 

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘যে খেলার সঙ্গে যিনি সংযুক্ত এবং কাজ করে আসছেন, তাদের দিয়েই ফেডারেশনগুলো ঢেলে সাজাব। রাজনৈতিক সংশ্লিষ্টতা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব।’


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App