×

খেলা

তামিমকে জাতীয় দল অথবা বোর্ডে চান ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম

তামিমকে জাতীয় দল অথবা বোর্ডে চান ফারুক

ছবি: সংগৃহীত

সবশেষ গেল সেপ্টেম্বরে লাল-সবুজের জার্সিতে ২২ গজ মাতিয়েছেন তামিম ইকবাল। এরপর থেকে তার ফেরা-না ফেরার দোটানা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দেশের ক্রিকেটপ্রেমীরাও।

এদিকে ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকারে চলছে দেশ। এবার সাবেক এই দলপতি আরও একবার দৃশ্যপটে। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বিসিবি প্রাঙ্গণ ঘুরিয়ে দেখান তামিম। এরপর থেকেই মূলত গুঞ্জন। ক্রিকেট নাকি বোর্ড, কোথায় ফিরছেন তামিম। 

এ নিয়ে বুধবার (২১ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে নতুন বিসিবি বস ফারুক আহমেদ বলেন, ‘এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সেবল ছেলে। আমার মনে হয় ওয়ান অব দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ।’

তামিম আরও দুই-তিন বছর খেলবে, এমন প্রত্যাশায় সাবেক এই প্রধান নির্বাচক বলেন, ‘আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও দুই তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কী করতে হবে; যে বিভাগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।’

তিনি আরও বলেন, ‘কোন ফরম্যাটে খেলবে, আমার মনে হয় ৫০ ওভার বেস্ট। লঙ্গার ভার্শন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতাসহ, কিন্তু এটার যে কষ্ট হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে। খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’

ফারুক যোগ করেন, ‘এসব ছেলে যত আসবে, তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি; তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে; অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে, ওর পরিকল্পনা কী, এভাবে আমরা এগিয়ে যেতে পারি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App