×

খেলা

ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে টাইগার রবি, পুলিশের কণ্ঠে ভিন্ন সুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে টাইগার রবি, পুলিশের কণ্ঠে ভিন্ন সুর

ছবি: সংগৃহীত

কানপুরে টেস্ট চলাকালীন ভারতীয় সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। শরীরের বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। 

তবে রবির ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে কানপুর পুলিশ। হামলার কথা সত্য নয় উল্লেখ করে কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে বলেন, সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাকে আঘাত করেনি।

জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এসময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। আহত অবস্থায় তিনি জানান, পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে।

উল্লেখ্য, কানপুর টেস্টের আগেই নিরাপত্তা নিয়ে হুমকি পেয়েছিল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা দিয়ে শুক্রবার মাঠে গড়ায়েছিল বাংলাদেশ-ভারত টেস্ট। তবে সেই নিরাপত্তার মাঝেই কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর হামলা চালায় ভারতীয় দর্শকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App