×

খেলা

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। তবে আসরে টিকে থাকার লড়াইয়ে টস ভাগ্য সহায় হয়নি তাদের। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে হারলে নকআউটে জায়গা পাওয়া কঠিন হবে ভারতের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। আসর টিকে থাকতে এই ম্যাচে জয়ের পাশাপাশি ভারতকে নেট রানরেটেও বাড়িয়ে নিতে হবে।

গ্রুপ পর্বে পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে হারমানপ্রিত কাউরের দল। তাই কঠিন লড়াই অপেক্ষা করছে, তাদের জন্য।

পাকিস্তান একাদশ: মুনিবা আলী (উইকেটরক্ষক), গুল ফিরোজা, সিদরা আমিন, নিদা দার, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, ফাতিমা সানা (অধিনায়ক), তুবা হাসান, নাশরা সান্ধু, আরুব শাহ ও সাদিয়া ইকবাল।

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দিপ্তি শর্মা, এস সাজানা, অরুন্ধতি রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, আশা শোভনা ও রেনুকা সিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App