×

ফলাফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ছবি : সংগৃহীত

অপেক্ষার অবসান হচ্ছে আজ। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট দুটি হলো—

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC <রোল নম্বর> <পরীক্ষার বছর>

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফলের শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন কবে?

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদনের নিয়ম, ফি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

মালয়েশিয়ায় চাকরির নামে ৬-৭ লাখ টাকা আদায়ের অভিযোগ

মালয়েশিয়ায় চাকরির নামে ৬-৭ লাখ টাকা আদায়ের অভিযোগ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App