×

খেলা

আবারো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

আবারো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

নেইমার জুনিয়র

আগামী অন্তত ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। স্ক্যান রিপোর্ট অনুযায়ী, নেইমারের সৌদি ক্লাব আল-হিলাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গেল সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্নামেন্টে এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন ৩২ বছর বয়সী নেইমার। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২৬ মিনিটের মধ্যে আবারো বেঞ্চে চলে যেতে বাধ্য হন তিনি। 

২০২৩ সালে আকর্ষণীয় চুক্তিতে পিএসজি থেকে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ডান হাঁটুর অস্ত্রোপচার শেষে দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে গত মাসে মাঠে ফিরেছিলেন নেইমার।

আল-হিলাল কোচ জর্জ জেসুস সপ্তাহের শুরুতে বলেছিলেন, সাম্প্রতিক ইনজুরিতে নেইমারকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

আল-হিলালের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, ‘নেইমার এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।’

সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল এখনো চলতি পেশাদার লিগে নেইমারকে নিবন্ধিত করেনি। গত মাস থেকে পেশাদার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে। যদিও বার্সেলোনার সাবেক এই সুপারস্টার একজন তালিকাভুক্ত খেলোয়াড় হিসেবে এশিয়ান সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App