×

খেলা

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

দুই ডানহাতি পেসার সাকিব মেহমুদ ও জেমি ওভারটনের বোলিং নৈপুণ্যে দুই ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। শুক্রবার (১৫ নভেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে ৮ ও ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা। সিরিজ নিশ্চিতের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়ে থাকল বাটলারের দল।

সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে সাকিবের বোলিং তোপে পাওয়ার প্লেতে ৩৭ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। এভিন লুইস ৩, রোস্টন চেজ ৭ ও হেটমায়ার ২ রানে সাজঘরে ফেরেন। এ ছাড়া শাই হোপ ৪ রানে রানআউট ও নিকোলাস পুরানকে ৭ রানে বিদায় দেন পেসার জোফরা আর্চার। 

খাদের কিনারায় থাকা ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন তারা। শেফার্ডকে ৩০ রানে থামিয়ে জুটি ভাঙেন ওভারটন। টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে ওভারটনের দ্বিতীয় শিকার হন ৩ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৫৪ রান করা পাওয়েল।

১৮তম ওভারে পাওয়েল ফেরার পর আলজারি জোসেফের ১৯ বলে ২১ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ১৭ ও ওভারটন ২০ রানে ৩টি করে উইকেট নেন। 

১৪৬ রানের টার্গেটে পাওয়ার প্লেতে ৩৭ রানে ৩ উইকেট পতন হয় ইংল্যান্ডের। ফিল সল্ট-অধিনায়ক জশ বাটলার ও জ্যাকব বেথেল, তিনজনই ৪ রান করে সাজঘরে ফেরেন। এর মধ্যে সল্ট ও বাটলারকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন। 

চতুর্থ উইকেটে ৩৩ বলে ৩৮ রান যোগ করে শুরুর চাপ সামাল দেন ওপেনার উইল জ্যাক ও স্যাম কারান। জ্যাকস ব্যক্তিগত ৩২ রানে আউট হবার পর পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ২৬ বলে ৩৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের পথে রাখেন কারান। ৩ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৪১ রানে আউট হন কারান। তিনবার জীবন পেয়ে দুটি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৯ রান করেন লিভিংস্টোন। কারান ও লিভিংস্টোনের বিদায়ের পর ওভারটন ৪ ও রেহান আহমেদ ৫ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। 

২২ রানে ৪ উইকেট নিয়েও ওয়েস্ট ইন্ডিজের হার এড়াতে পারেননি আকিল। পাওয়ার প্লেতে দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন সাকিব। আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App