×

খেলা

৫ ওভারেই শেষ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

৫ ওভারেই শেষ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান সফরে ইংল্যান্ডের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। ফলে, পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জিতলো সফরকারী ইংল্যান্ড।

সোমবার (১৮ নভেম্বর) সেন্ট লুসিয়ায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে পাঁচ ওভারে বিনা উইকেটে ৪৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। শাই হোপ ১৪ ও এভিন লুইস ২৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথম তিনটি ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। চতুর্থ ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায়।

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, ‘সিরিজ জিততে পেরে আমরা আনন্দিত। এখানে আমরা অসাধারণ কিছু ক্রিকেট খেলেছি। আমাদের মধ্যে জয়ের অভ্যাস ফিরে এসেছে।’

ক্যারিবীয় অধিনায়ক রোভমান পাওয়েলের দাবি, তার দল ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে। তার ভাষ্যমতে, ‘এটা কঠিন একটি সিরিজ ছিল। জস ও তার দলের কৃতিত্ব এখানে অনেক। আমরাও ভালো খেলার চেষ্টা করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’

৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার সাকিব মেহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

আসিফ মাহমুদ ‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App