×

খেলা

তিনবার ‘জীবন’ পেয়ে মিরাজের ফিফটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

তিনবার ‘জীবন’ পেয়ে মিরাজের ফিফটি

ছবি: সংগৃহীত

তানজিদকে সঙ্গে নিয়ে দলীয় বিপর্যয় কাটিয়েছিলেন। এবার দেখেশুনে খেলে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটিও পেলেন মিরাজ। হাফ-সেঞ্চুরি পর্যন্ত পৌঁছাতে তিনবার জীবন পেয়েছেন এই অলরাউন্ডার। ৪ চার ও এক ছক্কায় ৭১ বলে ফিফটি ছুঁয়েছেন মিরাজ।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেও ফিফটি পেয়েছিলেন মিরাজ। সেই ম্যাচেও অধিনায়ক ছিলেন মিরাজ। এবার অধিনায়ক হিসেবে টানা দুই ফিফটির দেখা পেলেন তিনি।

এর আগে, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।

তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।

একই পথে হাঁটেন লিটন দাসও। নিশ্চিত জীবন পাওয়া উইকেটকিপার এই ব্যাটার রোমারিও শেফার্ডের লাফিয়ে উঠা বলে খোঁচা মারতে গিয়ে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

এরপর বিপর্যয় সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ওপেনার। আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ৬ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৬০ রান করে থামলেন তামিম। এতে মিরাজের সঙ্গে তার ৯৭ বলে ৭৯ রানের জুটিও ভাঙে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App