×

খেলা

ফিফা দ্য বেস্ট: কে কি জিতলেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ এএম

ফিফা দ্য বেস্ট: কে কি জিতলেন

ছবি: সংগৃহীত

২০২৪ সালের 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস'-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতির হাতে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের সম্মাননা উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় এই পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় সেরার এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ, নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধি ও দর্শকদের ভোটে বর্ষসেরা নির্বাচন করা হয়। তবে ভোটার সংখ্যা যাই হোক না কেন, ৪টি গ্রুপ থেকেই ২৫ শতাংশ হারে ভোট গণনা করা হয়।

এদিকে ৮টি বর্ষসেরা পুরস্কারের পাশাপাশি দেওয়া হয়েছে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

কে কোন পুরস্কার জিতলেন:

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস (যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যালিসা নেয়ার (শিকাগো রেড স্টার্স, যুক্তরাষ্ট্র)

পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের বর্ষসেরা গোল): আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড)

মার্তা অ্যাওয়ার্ড (নারীদের বর্ষসেরা গোল): মার্তা (ব্রাজিল)

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া (ইন্টারনাসিওনাল, ব্রাজিল)

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা (ব্রাজিল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App