×

খেলা

রেকর্ডের পাতায় স্মিথ ও কামিন্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

রেকর্ডের পাতায় স্মিথ ও কামিন্স

স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্স

মেলবোর্নে চলমান ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিন রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার দুই সেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ ও অধিনায়ক প্যাট কামিন্স।

টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। এর মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। এতে এই ট্রফিতে সর্বোচ্চ ৯টি করে সেঞ্চুরি করা ভারতের শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিকে টপকে গেছেন স্মিথ।

তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের।

টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও দখলে নেন স্মিথ। ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলেছেন তিনি। ভারতের বিপক্ষে রুটের ১০টি সেঞ্চুরি আছে।

স্মিথের রেকর্ড গড়ার দিন অধিনায়ক হিসেবে নজির গড়েছেন কামিন্স। টেস্টে এক দলের অধিনায়ক হয়ে অন্য দলের অধিনায়ক হিসেবে আউটের রেকর্ডে অস্ট্রেলিয়ার রিচি বেনো ও পাকিস্তানের ইমরানের খানের রেকর্ড স্পর্শ করেছেন কামিন্স।

ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মাকে ৩ রানে আউট করেন কামিন্স। এ নিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে অধিনায়ক রোহিতকে ৫ বার আউট করেছেন কামিন্স। এমন কীর্তি আছে বেনো ও ইমরানের।

ইংল্যান্ডের অধিনায়ক টেড ডেক্সটারকে পাঁচবার আউট করেন বেনো এবং সুনীল গাভাস্কারকে সমান পাঁচবার শিকার করেছেন ইমরান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মন্ত্রীর জুতা টানা’ প্রসঙ্গে যা বললো পুলিশ

‘মন্ত্রীর জুতা টানা’ প্রসঙ্গে যা বললো পুলিশ

ভক্তের হঠাৎ চুম্বনে বিতর্ক, মুখ খুললেন নিকিতা

ভক্তের হঠাৎ চুম্বনে বিতর্ক, মুখ খুললেন নিকিতা

সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করল মেটা

সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ করল মেটা

প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না: শ্রিয়া

প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না: শ্রিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App