×

খেলা

বিগ ব্যাশ খেলতে না পারা নিয়ে মুখ খুললেন রিশাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম

বিগ ব্যাশ খেলতে না পারা নিয়ে মুখ খুললেন রিশাদ

ছবি: সংগৃহীত

চলমান বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে রিশাদ হোসেনের খেলার কথা ছিল। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঘরোয়া এই আসরে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বিপিএলের কারণে শেষ পর্যন্ত তার খেলা হয়নি। টাইগার এই লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে যুক্ত করে হোবার্ট।

এদিকে বিপিএলেও বরিশালের হয়ে শুরুর ম্যাচগুলোতে ছিলেন না রিশাদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই বিগ ব্যাশ প্রসঙ্গ উঠে এসেছে। তিনিও খোলাখুলি উত্তর দিয়েছেন। 

রিশাদের ভাষ্য, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে, সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে, টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।’

তবে দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতেও আপত্তি নেই রিশাদের। তার মতে, ‘এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে, এটা তো আমার হাতে নেই।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App