×

খেলা

বিপিএলে পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ক্ষুব্ধ তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

বিপিএলে পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ক্ষুব্ধ তামিম

ছবি: সংগৃহীত

চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে চলছে নানান বিতর্ক। পুরো বিষয়টি নিয়েই ব্যাপক সমালোচনায় বিদ্ধ দুর্বার রাজশাহী। এ নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বকেয়া বেতন ইস্যুতে তামিম বলেন, ‘আমি চাই বিপিএল অনেক ভালো করুক, অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে... অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়।’ 

তামিম আরো বলেন, ‘দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে?'

সমস্যার সমাধানে তামিমের মন্তব্য, ‘আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমন যেন না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি।’ 

তামিম আরো বলেন, ‘ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখব, একটা বিসিবিকে দিব, একটা ফ্র্যাঞ্চাইজি রাখবে। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টে হিউজ পটেনশিয়াল। আমরা কাজগুলো ঠিকঠাক করছি না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App