×

খেলা

লিভারপুলের বিজয় মিছিলে গাড়ি তুলে দেওয়ায় আহত অন্তত ২৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:৪৮ এএম

লিভারপুলের বিজয় মিছিলে গাড়ি তুলে দেওয়ায় আহত অন্তত ২৭

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর লিভারপুল শহরে গতকাল থেকেই উৎসবের আমেজ ছিল । যদিও মাঝে ২০২০ সালে কোভিডের কারণে উৎসব করতে পারেনি। এবার শিরোপা উৎসবের প্যারেডটা নতুন এক উন্মাদনা তৈরি করেছিল। তবে সেটাও বিষাদে রূপ নিয়েছে।

ট্রফি প্যারেডে গাড়ি নিয়ে সমর্থকদের ধাওয়া করেন ব্রিটিশ এক নাগরিক। এতে গাড়িচাপায় কমপক্ষে ২৭ ব্যক্তি আহত হয়েছেন। যাদের মধ্যে ৪ শিশুও রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তসংস্থা-রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ৫৩ বছর বয়সী এক ব্রিটিশকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয় কুচকাওয়াজের ওপর ওঠে যাওয়া গাড়িটির চালক ছিলেন তিনি। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

এ ঘটনাকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসাবে বর্ণনা করেছেন উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস। তবে এটিকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলেও জানান তিনি।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা।

এদিকে এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনাকে ‘ভয়াবহ’ দৃশ্য বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি গাড়ি শহরের কেন্দ্রস্থলে উদযাপনরত মানুষের ভিড়ের ওপর চাপা দিতে দেখেছেন তারা।

সংবাদ সম্মেলনে লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন বলেন, ‘এই ঘটনাটি শহরের জন্য আনন্দের দিনটি অন্ধকার ছায়া ফেলেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রিদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রিদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর...

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App